MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস–২০২৬”
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস–২০২৬”

“মোদের গরব, মোদের আশা—আ মরি বাংলা ভাষা!

তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি, ভালোবাসা!”

“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস–২০২৬” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান।

দিবসের প্রথম প্রহরে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)-এর নেতৃত্বে এবং চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম-এর সার্বিক ব্যবস্থাপনায় সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে দিবসোপযোগী কালো পোশাক পরিধান করে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জস্থ শহিদ মিনার ও স্কুল প্রাঙ্গণের শহিদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, সকল শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

বিশেষ আয়োজনের মধ্যে ছিল—চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, শিক্ষকদের পরিবেশনায় একুশে ফেব্রুয়ারি নিয়ে প্রবন্ধ পাঠ এবং দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আজকের এই অর্থবহ আয়োজনের সমাপ্তি ঘটে।

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসের প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি সকল শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও উদ্দীপনা ও উৎসাহ নিয়ে তাৎপর্যবহ দিবসগুলোতে অংশগ্রহণ করার আহ্বান জানান।

CONTACT US