MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬

'জ্ঞানার্জনে অদম্য ' এই প্রত্যয়কে সামনে রেখে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বরাবরের মতোই এবারও আয়োজন করেছে শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম (অব.) ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির মোট ৭৩ জন অদম্য মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম ও সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি আগামী দিনগুলোতে ওরা যেন দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে সাফল্যের শীর্ষ চূড়ায় অবস্থান করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন এবং মেধাবী শিক্ষার্থীদের জানান আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

CONTACT US