MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
মহান স্বাধীনতা  দিবস-২০২৬
মহান স্বাধীনতা দিবস-২০২৬

'স্বাধীনতা, সে আমার—স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন—
স্বাধীনতা—আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।'

প্রিয় সুহৃদ, যে স্বজনদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি তাঁদেরকে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ 
যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে ও অত্যন্ত দায়িত্ববোধের জায়গা থেকে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে প্রতিটি দিবস পালন করে। সেই ভাবধারায় আজ বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে এমআইএসসি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

দিবসের প্রথম প্রহরে অধ্যক্ষ স্যারের নেতৃত্বে ও সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে দিবসোপযোগী লাল-সবুজ পোশাক পরিধান করে মানিকগঞ্জস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। তারপর এমআইএসসি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। কলেজ অডিটোরিয়াম-এ  মূল আয়োজনের মধ্যে ছিল শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে 'মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা।  মুক্তিযোদ্ধাদের স্মরণ করে ১মিনিট নীরবতা পালন, স্বাধীনতা ভিত্তিক কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য, শিক্ষার্থীদের অংশগ্রহণে 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা' শীর্ষক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। 

এই আয়োজনের মাধমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে বলে আশা রাখা যায়।

CONTACT US