MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
নবম শ্রেণির নতুন কারিকুলামের 'জীবন ও জীবিকা'
নবম শ্রেণির নতুন কারিকুলামের 'জীবন ও জীবিকা'

নবম শ্রেণির নতুন কারিকুলামের 'জীবন ও জীবিকা' বিষয়ের একটি অভিজ্ঞতা হলো "উদ্যোক্তা হিসেবে যাত্রা"। যার উদ্দেশ্যে হলো শিক্ষার্থীদের নতুন বিনিয়োগ কিভাবে করতে হয় ও কিভাবে আয়-ব্যয় হিসাব করার মাধ্যমে একটি ব্যবসায় বিনিয়োগ করে ব্যবসায় শুরু করতে হয় তার ধারণা দেওয়া। সে বিষয়কে কেন্দ্র করে আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। সেখানে নবম শ্রেণির চারটি সেকশনের শিক্ষার্থীরা মোট নয়টি দলে বিভক্ত হয়ে নিজেদের প্রচেষ্টায় বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে মোট ৯টি স্টল সাজায়। বাহারি পণ্যের সমারোহের সাথে ছিলো নিজেদের তৈরি খাবারের স্টল ও পানীয়ের দোকান এবং লাকী 'কুপন ড্র'।

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.), সাথে উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।

CONTACT US