৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত '৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা’য় অংশ নিয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অর্পা সাহা, লাইসা মাহমুদ ও আমিনা আক্তার উপজেলা পর্যায়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে। এ অর্জন এমআইএসসি পরিবারে যুক্ত করল আরও একটি নতুন গৌরব।
অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) বিজয়ীদের উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি তাদেরকে সদা বিজ্ঞান চর্চার মাধ্যমে সুন্দর জীবন গঠনের সুপরামর্শ দেন।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd