MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'শেখ রাসেল দিবস-২০২৩'
'শেখ রাসেল দিবস-২০২৩'

➡️ আজ ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন। 'শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারাদেশে পালিত হলো 'শেখ রাসেল দিবস-২০২৩'। তার অংশ হিসেবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনায় মুখর হয়ে ওঠে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস।

➡️ প্রধান আয়োজনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলো শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে 'শেখ রাসেল দেয়ালিকা' উন্মোচন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, শিশু-কিশোরদের মধ্যে হাওয়াই মিঠাই বিতরণ, শেখ রাসেলের উচ্ছলিত জীবন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং দোয়া-মোনাজাত।

প্রতিটি আয়োজনে সশরীরে উপস্থিত থেকে শিশু-কিশোরদের সাথে আনন্দে কাটিয়েছেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) এবং চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর। প্রধান অতিথির ভাষণে অধ্যক্ষ মহোদয় প্রতিটি শিশুকে শেখ রাসেলের আদর্শে উজ্জীবিত করেন।

CONTACT US