MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'মরহুম হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
'মরহুম হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

➡️ আজ বিকাল ৪টায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্লে-গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো 'মরহুম হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩'-এর ফাইনাল খেলা। উক্ত খেলায় মুখোমুখি হয়েছিল শক্তিশালী 'এমআইএসসি বেঙ্গল টাইগার্স একাদশ' ও অপ্রতিরোধ্য 'এমআইএসসি ইয়াং স্টার্স একাদশ'। টান-টান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটির ফুলটাইমে ২-২ গোলে সমতা বিরাজ করে। পরিশেষে টাইব্রেকারের মাধ্যমে 'এমআইএসসি বেঙ্গল টাইগার্স একাদশ' জয়লাভ করে। খেলাটি পরিচালনা করছেন স্কুলের ক্রীড়া শিক্ষক জনাব হায়াত আলী। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম।

➡️ সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। সমাপনী ভাষণে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান অতিথি বলেছেন, খেলাধুলার এই চর্চা অব্যাহত থাকবে এবং আমরা শিক্ষার্থীদের মন ও শরীর উভয়ই সমানভাবে গড়ে তুলতে চাই।

CONTACT US