প্রিয় সুহৃদ,
আপনারা জানেন, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শরীরচর্চায় বিশেষ নজর রাখে। খেলাধুলা করা উত্তম শরীরচর্চার অন্যতম উপায়। তাই প্রাত্যহিক শরীরচর্চার পাশাপাশি সিজনভিত্তিক বিভিন্ন খেলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্ত রাখা হয়। উল্লেখ্য, হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরা এ সুযোগ সবচেয়ে বেশি উপভোগ করে।
এমআইএসসি'র বয়েজ হোস্টেলের শিক্ষার্থীদের সমন্বয়ে ভাষা-শহিদদের স্মরণে আজ শুরু হলো চার দলীয় 'ভাষা-শহিদ রফিক-স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬'।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটি উদ্বোধন করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এ আয়োজনে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সুধীর কুমার বিশ্বাস, মো. রাকিব মজুমদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। টুর্নামেন্টটি পরিচালনা করছেন ক্রীড়া শিক্ষক ও বয়েজ হোস্টেল সুপার জনাব হায়াত মাহমুদ ও মোকাররম হোসেন স্যার। উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া-নৈপুন্য দেখে অত্যন্ত আনন্দিত হন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd