'তাপসনিশ্বাসবায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
এসো হে বৈশাখ, এসো এসো।'
আজ ১১ বৈশাখ ১৪৩১। প্রাণের মিলনমেলার জন্য প্রয়োজন নেই কোনো নির্ধারিত দিন-তারিখ। এ বিশ্বাসে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আজ আয়োজিত হয়েছে 'পান্তা ভোজন' উৎসব। দিবসের শুরুতে শিক্ষকমণ্ডলী বৈশাখী পোশাক পরিধান করে আনন্দচিত্তে পূর্ব নির্ধারিত প্রশিক্ষণে অংশ নেন এবং তাঁরা সম্মিলিত কণ্ঠে বৈশাখী গান পরিবেশন করেন। প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম বয়েজ হোস্টেলে অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের নানা রকম দেশীয় ফুল দিয়ে বৈশাখী শুভেচ্ছা জানান। তাঁরই পরিকল্পনায় অনুষ্ঠান-স্থল সাজানো হয় নান্দনিক আমেজে। সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রসন্ন চিত্তে অত্যন্ত হৃদ্যতার সাথে হরেকরকম সুস্বাদু ভর্তা সহযোগে পান্তাভাত দিয়ে মধ্যাহ্ন ভোজন করেন। মধ্যাহ্ন ভোজনের পর মুড়ি-মুড়কি, বাতাসা ইত্যাদি দেশীয় ঐতিহ্যমণ্ডিত খাবার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের পূর্ণতা ঘটে।
সমাপনী আসরে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) এতো সুন্দর আয়োজনের জন্য চিফ কো-অর্ডিনেটর এবং তার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সাথে সাথে এমআইএসসি পরিবারকে একযোগে কর্মোদ্যমের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd