MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'ডিনস্ অ্যাওয়ার্ড'
'ডিনস্ অ্যাওয়ার্ড'

অভিনন্দন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মানজনক ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তন্মধ্যে ২০২০ সালের স্নাতক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে কৃতিত্বের স্বাক্ষর স্বরূপ 'ডিনস্ অ্যাওয়ার্ড' পাওয়ার গৌরব অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের মেধাবী শিক্ষার্থী বর্তমানে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভূগোল বিভাগের প্রভাষক জনাব শামিমা আক্তার।

তাঁর এই অসামান্য অর্জনের জন্য এমআইএসসি পরিবারের সকলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

CONTACT US