MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'ক্লাস পার্টি'।
'ক্লাস পার্টি'।

➡️ ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের সাথে আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হলো 'ক্লাস পার্টি'। এই আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষকে নিজেদের মতো করে সাজিয়ে তোলে। গান, আড্ডা ও আলোচনার মধ্য দিয়ে তারা এ বছরের পেছনের দিনগুলোকে স্মরণ করে। সকাল থেকে সকল বিষয়-শিক্ষক ও শ্রেণি-শিক্ষকগণ তাদের শেষ ক্লাস নিতে গিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদাণ করেন।

➡️ প্রতিটি শ্রেণিতে গিয়ে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উভয়ে প্রিয় ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে কেক কেটে ও ফটো সেশন করে তাদের আনন্দকে আরও মধুময় করে তোলেন।

CONTACT US