“বিজয় মানে হাসি খুশি
আনন্দ উল্লাস, বিজয় মানে স্বদেশ ভূমে
স্বাধীন বসবাস।
বিজয় মানে যখন তখন
মনের কথা বলা, বিজয় মানে মুক্ত স্বাধীন
নয় পরাধীন নয়।”
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস । এ দিবসটি জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। কেননা, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম শেষে লাখো শহীদের আত্মদান আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে বাঙালি জাতি বিজয়ের গৌরব অর্জন করেছে । পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে । বাঙালি জাতি পেয়েছে বীরের খেতাব । বিশ্বে হয়েছে অনন্য।
আজ ১৬ ই ডিসেম্বর, ‘মহান বিজয় দিবস’। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd