MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
শিক্ষক প্রশিক্ষণ  (দ্বিতীয় দিন)
শিক্ষক প্রশিক্ষণ (দ্বিতীয় দিন)

➡️ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক প্রশিক্ষণের দ্বিতীয় দিনে আজ দিনব্যাপী প্রশিক্ষণের বিষয় ছিল 'How to be a good Teacher and How to manage a Class (কীভাবে একজন সর্বজনগ্রাহ্য শিক্ষক হওয়া যায় এবং শ্রেণি পরিচালনার উপায়)। প্রশিক্ষণটি পরিচালনা করেন মুহাম্মদ মনসুর রহমান খান, সহকারী অধ্যাপক, ইংরেজি।

➡️ শিক্ষার্থীদের কাছে একজন শিক্ষককে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হলে তাঁকে হয়ে উঠতে হয়, যোগ্য, দক্ষ, কর্মঠ, উদ্যোমী ও কৌশলী। এসকল বৈশিষ্ট্য অর্জনই ছিল আজকের প্রশিক্ষণের উদ্দেশ্য। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ একজন আদর্শ শিক্ষক হয়ে উঠতে সক্ষম।

➡️ দিনব্যাপী এই প্রাণবন্ত আয়োজনে সর্বক্ষণ উপস্থিত ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম। এসময় অধ্যক্ষ মহোদয় নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় ব্যক্ত করেন। পরিশেষে তিনি সকলকে একজন নন্দিত শিক্ষক হতে আহ্বান জানিয়ে সমাপনী বক্তব্য শেষ করেন।

CONTACT US