MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫
মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫-এ চ্যাম্পিয়ন হলো মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের সাথে শ্বাসরুদ্ধকর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে এমআইএসসি'র হলরুমে। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, 'মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনই সর্বোত্তম প্রতিরোধ।' বিচারকমণ্ডলীর বিচারে শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশের শিক্ষার্থী মাহিয়া হুসাইন নিতু।

এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন জনাব কাউসার ইব‌নে আসাদ, সহ‌যোগী অধ‌্যাপক, ইং‌রে‌জি বিভাগ, সরকারি দে‌বেন্দ্র ক‌লেজ, মা‌নিকগঞ্জ, সৈয়দ রা‌হিমুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি দে‌বেন্দ্র ক‌লেজ, মা‌নিকগঞ্জ, মীর হাসিবুল হাসান রিশাদ, সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.), অধ্যক্ষ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং জনাব মুহাম্মদ আব্দুল হালিম, অধ্যক্ষ, কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ। সভাপতিত্ব করেন জনাব মো. আহসানুল কবির বুলবুল, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ।

এই প্রাপ্তিতে এমআইএসসি পরিবার অত্যন্ত আনন্দিত। অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) বিজয়ী শিক্ষার্থীদের হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট শিক্ষকদের জানিয়েছেন আন্তরিক ধন্যবাদ।

CONTACT US