MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
বার্ষিক বনভোজন, ২০২৫
বার্ষিক বনভোজন, ২০২৫

"মুখরিত কোলাহল,মাতোয়ারা

মন

সাথে আছে ঘোরাঘুরি, বার্ষিক বনভোজন। "

মানিকগঞ্জ জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত হয়েছে বার্ষিক বনভোজন, ২০২৫। বনভোজনের আকাঙ্ক্ষিত স্থান হিসেবে নির্বাচিত হয়েছিল গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত অত্যন্ত চমকপ্রদ একটি দর্শনীয় স্থান আনসার -ভিডিপি একাডেমি। এটি মূলত আনসার ভিডিপিদের একটি প্রশিক্ষণ কেন্দ্র। এখানকার নান্দনিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এর স্বকীয়তা বিদ্যমান। লেকের সৌন্দর্য,প্যারেড গ্রাউন্ডের বিশালতা,চিড়িয়াখানায় নানাবিধ প্রাণীর সমারোহ, স্মৃতিসৌধ,এবং ভাস্কর্যমণ্ডিত এ স্থানটি দেখতে সত্যিই মনোমুগ্ধকর। ৫২৪ জন শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ সকলে অত্যন্ত আনন্দের সাথে বনভোজনটি উপভোগ করেছেন। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিলো সাংস্কৃতিক আয়োজন এবং র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণী পর্ব। ৭২ টি অত্যন্ত আকর্ষণীয় পুরস্কারের মধ্যে ১ম পুরস্কার ছিলো মাইক্রোওভেন,২য় পুরস্কার ৩২ পিসের ডিনার সেট এবং ৩য় পুরস্কার হিসেবে ছিলো গ্রান্ডার মেশিন।উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় লেফটেন্যান্ট কর্নেল মো.জহিরুল ইসলাম (অব.) উপস্থিত থেকে বনভোজনের এই আয়োজনকে আরো আনন্দঘন করে তুলেছিলেন।

CONTACT US