MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
বই উৎসব - ২০২৪
বই উৎসব - ২০২৪

‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’— এই স্লোগানকে সামনে রেখে আজ বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে সারাদেশে বই উৎসব পালিত হয়। তারই অংশ হিসেবে নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এর সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। বই উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গিয়েছে। বই  উৎসবে সবচেয়ে বেশি প্রাধান্য পায় শিশু শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ। নতুন বছরের প্রথম দিনে প্রতিষ্ঠান থেকে নতুন বইয়ের পাশাপাশি বেলুন ও বিভিন্ন ধরনের চকলেট পেয়ে  শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত। শিক্ষার্থীরা সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অধ্যক্ষ স্যারের নিকট হতে সানন্দে বই সংগ্রহ করে।

CONTACT US