MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
চড়ুইভাতি-২০২৪
চড়ুইভাতি-২০২৪

প্রাক-প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ শেষে শীতকালীন ছুটির পূর্বে একটি বিশেষ আকর্ষণ হলো ক্যাম্পাসে মহা আনন্দে চড়ুইভাতির আয়োজন। এবারও তার ব্যতিক্রম হলো না। শিক্ষার্থীদের প্রিয় ইভা ম্যাডাম, তানিয়া ম্যাডাম এবং কেয়া ম্যাডামের নেতৃত্বে আজ অত্যন্ত আকর্ষণীয়ভাবে আয়োজিত হলো চড়ুইভাতি-২০২৪। এ আয়োজনে ভিন্ন মাত্রা এনে দেয় ভেন্যু নির্বাচনে। আর এ কাজটি করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মো.জহিরুল ইসলাম (অব.)।

অধ্যক্ষ মহোদয় ক্ষুদে শিক্ষার্থীদের স্মৃতিতে এ অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করে রাখার জন্য নিজের বাংলোতে এ আয়োজন করার পরামর্শ দেন । আর তাই শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আজকের দিনটি ছিল অতি আনন্দময়। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শিক্ষা গ্রহণ নিশ্চিত করতে এমআইসি বদ্ধপরিকর।

CONTACT US