MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
এসএসসি  ২০২৫ ব্যাচের ফেয়ারওয়েল ও প্রবেশপত্র বিতরণ
এসএসসি ২০২৫ ব্যাচের ফেয়ারওয়েল ও প্রবেশপত্র বিতরণ

'স্মৃতির রেখা যায় নি মুছে বিদায় বেলার ক্ষণে

আবার দেখা হবে সখা, নতুন আয়োজনে।'

আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা ২০২৫ ব্যাচের ফেয়ারওয়েল ও প্রবেশপত্র বিতরণ করা হলো। এই আয়োজনে অন্যান্য শিক্ষকমণ্ডলীসহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জবাব গোলাম নূর, সহকারী অধ্যাপক, ইংরেজি। সার্বিক কল্যাণমূলক বক্তব্য প্রদান করে ছাত্রছাত্রীদের উজ্জীবিত করে তোলেন অধ্যক্ষ মহোদয়।

পরীক্ষার প্রস্তুতির শেষ সময়ে এই অনুষ্ঠান থেকে এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অনেক অজানা বিষয়ে জানতে পারল। জানতে পারল, কী করণীয় আর কী করণীয় নয়। পরীক্ষায় তারা সফলতা পাবে এটাই তাদের প্রত্যাশা। সাথে সাথে তারা সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়াপ্রার্থী।

CONTACT US