MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
একটি আদর্শ প্রতিষ্ঠানই একজন শিক্ষার্থীর দক্ষতা তৈরি করে
একটি আদর্শ প্রতিষ্ঠানই একজন শিক্ষার্থীর দক্ষতা তৈরি করে

"একটি আদর্শ প্রতিষ্ঠানই একজন শিক্ষার্থীর দক্ষতা, মানবিকতা ও মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভীত তৈরি করে। আর একজন দক্ষ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সুনাগরিক একটি জাতির ভীত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

ঠিক তেমনি একজন কাঙ্ক্ষিত সুযোগ্য নাগরিক তৈরির শিক্ষা প্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

আমরা অত্যন্ত আনন্দিত যে, অদ্য ২৯ নভেম্বর, ২০২৩ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের ৭ জন সম্মানিত শিক্ষক আমাদের এই প্রতিষ্ঠান পরিদর্শনে এসেছিলেন।

আমরা সম্মানিত জনাব মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, সভাপতি, ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারভীন সুলতানা, সহকারী শিক্ষক, ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়, রাশেদা খানম, সহকারী শিক্ষক, ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসুদ করিম, সহকারী শিক্ষক, ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো: কাওসার আলী, সহকারী শিক্ষক, ভাউরডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, আন্দারমানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে 'মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে'র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Monno International School & College

CONTACT US