আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে 'এমআইএসসি মিউজিক ক্লাব'এর আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বনবি হজরত মুহাম্মদ (স) এর জন্ম ও ওফাত স্মরণে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান 'পাঞ্জেরী'। প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক কাজী বসিরুল আলমের সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। মূল আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় হামদ-নাত পরিবেশিত হয়। অনুষ্ঠানের সকল আয়োজন করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক জুঁইরিয়া ইসলাম নূপুর ও মো: এমরান হুছাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ও সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যক্ষ মহোদয় সকলকে হজরত মুহাম্মদ (স)-এর জীবনাদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd