আগামী বুধবার (৩ জুলাই ২০২৪ খ্রি.) ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের লক্ষ্যে আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পরিচালিত হয় পূর্ব প্রস্তুতিমূলক ইনহাউজ শিক্ষক প্রশিক্ষণ।
আজকের আলোচনার বিষয়বস্তু ছিলো মাউশি প্রদত্ত নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়া, সঠিকভাবে যোগ্যতা নিরূপণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ও অর্জিত পিআই সংরক্ষণ-সহ নৈপুণ্য অ্যাপসে প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা।
প্রতিষ্ঠানপ্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)-এর সার্বিক তত্ত্বাবধানে ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম-সহ সকল শিক্ষকের প্রাণবন্ত উপস্থিতিতে আজকের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি হয়।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd