আলহামদুলিল্লাহ। এমআইএসসি'র নবগঠিত বিএনসিসি'র জুনিয়র প্লাটুনের ১০ জন ক্যাডেট বিএনসিসি একাডেমি কর্তৃক আয়োজিত ০৬ দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পিং এ অংশগ্রহণ করে সফলতার সাথে সম্পন্ন করে।
বিএনসিসি রমনা রেজিমেন্ট কর্তৃক আয়োজিত " 4 BNCC BN CAMPAIGN-2023 " এর সমাপনী দিনের "Closing Remarks and Prize Giving Ceremony" অনুষ্ঠানে আমাদের ০৩ জন ক্যাডেট "ল্যান্স কর্পোরাল" পদে পদোন্নতি লাভ করায় তাদের সম্মানসূচক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এছাড়াও খেলাধুলার দু'টি ইভেন্টে মোট ছয়টি পুরস্কারের মধ্যে চারটি পুরস্কারই লাভ করে এমআইএসসি'র ক্যাডেটগণ।
এখানে উল্লেখ্য যে, এ বিষয়ে সার্বিক নির্দেশনা ও অনুপ্রেরণা দেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে.কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অব.) স্যার। ক্যাডেটদের সাথে সামগ্রিকভাবে সহযোগিতা ও নির্দেশনা দেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এবং টিইউও তাওহীদুল ইসলাম মামুন।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd