MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস- ২০২৫"
" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস- ২০২৫"

"মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা!"

" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস- ২০২৫" যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আলোচনা সভা।

দিবসের প্রথম প্রহরে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)-এর নেতৃত্বে ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামের ব্যবস্থাপনায় সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দিবসোপযোগী কালো পোশাক পরিধান করে প্রভাতফেরী এবং মানিকগঞ্জস্থ শহিদ-মিনার ও স্কুল-প্রাঙ্গনের শহিদ-মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরোজা খানম, সভাপতি, পরিচালনা পর্ষদ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও চেয়ারম্যান, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

বিশেষ আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং নবীন স্যারের নির্দেশনায় একটি মনোমুগ্ধকর নাটক। চিফ কো-অর্ডিনেটর ম্যাডামের সমাপনী বক্তব্য ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আজকের আয়োজনের সমাপ্তি হয়।

CONTACT US