MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা
১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা

আজ (৯ আগস্ট ২০২৪) মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উক্ত শ্রেণির শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ।

শ্রেণি-শিক্ষকের সুষ্ঠু সমন্বয়ে উপস্থিত সকল বিষয়-শিক্ষক ও সম্মানিত অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি এবং আসন্ন “বার্ষিক পরীক্ষা ২০২৫”-এর প্রস্তুতি নিয়ে গঠনমূলক মতবিনিময় করেন অত্র প্রতিষ্ঠানের সুদক্ষ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়া, তিনি সভায় অর্ধ-বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল এবং সেই ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী ধাপের প্রস্তুতি ও উন্নয়নমূলক করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধ্যক্ষ মহোদয় মনোযোগ সহকারে অভিভাবকদের বক্তব্য ও মতামত শ্রবণ করে তাদের মূল্যবান পরামর্শ ও যথোপযুক্ত উত্তর প্রদান করেন, যা অভিভাবকদের আস্থা ও সন্তুষ্টি আরও বৃদ্ধি করে। তিনি অভিভাবকদের পরামর্শ বিবেচনায় নিয়ে ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং শিক্ষার মান উন্নয়নে অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

CONTACT US