বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নতুন শিক্ষাক্রম একটি অনন্য সংযোজন। এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া কোনো বিকল্প নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন সময়ে শিক্ষকদের প্রশিক্ষণে পাঠিয়েছে। যাঁরা এখনও প্রশিক্ষণ পাননি তাঁদের জন্য ইনহাউস ট্রেনিং-এর ব্যবস্থা করেছে বারবার। ফলশ্রুতিতে অত্র অঞ্চলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এমআইএসসি অগ্রণী হিসেবে বিবেচিত।
অতি সম্প্রতি প্রথমবারের মতো আমাদের প্রতিষ্ঠান থেকে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন রোকনুজ্জামান, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ও বিশ্বপরিচয়। আজ তাঁর পরিচালনায় সকল শিক্ষককে নতুন শিক্ষাক্রমের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতিষ্ঠানপ্রধান অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামের তত্ত্বাবধানে শিক্ষকগণ প্রাণবন্ত উপস্থিতিতে আজকের প্রশিক্ষণ তাৎপর্যমণ্ডিত করে তোলেন। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিতে সকল শিক্ষকের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানান।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd