MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
মহান বিজয় দিবস- ২০২৩
মহান বিজয় দিবস- ২০২৩

➡️ 'বাংলাদেশের বিজয় মানে লাল-সবুজের জয়,

এ বিজয় তোমার-আমার, বর্ণচোরা অন্য কারো নয়।'

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উদযাপিত হলো বাংলাদেশের মহান বিজয় দিবস। কলেজ-প্রাঙ্গনে জাতীয় পতাকা উড্ডয়নের মাধ্যমে দিবসটি শুরু হয়। এরপর লাল-সবুজে সজ্জিত শিক্ষকবৃন্দকে নিয়ে মানিকগঞ্জ বিজয়মেলা মাঠ-সংলগ্ন বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম।

➡️ দ্বিতীয় সেশনে কলেজ-প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আয়োজনটি শুরু হয়। তারপর মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ-মুক্তিযোদ্ধাকে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য পেশ করেন মো. হাবিব উল্যাহ্, সহকারী শিক্ষক, বাংলা।

➡️ কবিতা আবৃত্তি, দেশের গান, নৃত্য ইত্যাদির মাধ্যমে পুরো অনুষ্ঠানটি আনন্দমুখর করে রাখে শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক কমিটি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি-বক্তব্যে প্রধান অতিথি অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) মহান মুক্তিযুদ্ধের হৃদয়বিদারী ইতিহাস তুলে ধরে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের আদর্শ দেশপ্রেমিক হয়ে যার যার অবস্থান থেকে দেশের জন্য সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান।

CONTACT US