আজ ১৭ আগস্ট ২০২৫, শিল্প বিপ্লবের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষানুরাগী, জনহিতৈষী,বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী এবং মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হারুণার রশিদ খান মুন্নু'র ৯২ তম জন্মবার্ষিকী।
দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দিবসটি উদ্যাপন করে। দিবসের শুরুতে মরহুমের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় সামিল হয় সকলে । সবশেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে শ্রদ্ধেয় হারুণার রশিদ খান মুন্নু'র জন্মদিন পালিত হয়। সমস্ত আয়োজনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম-সহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd