MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
বৈশাখী মেলা
বৈশাখী মেলা

শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি মাঝেমধ্যে দরকার উৎসবমুখর পরিবেশে বিচরণ। এ লক্ষ্যে, মানিকগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে বৈশাখী মেলায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ঘুরতে যাওয়া হয়। এ আয়োজনে বয়েজ হোস্টেল ও গার্লস হোস্টেলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। হোস্টেলের অন্যান্য গাইড টিচারদের সহযোগিতায় উভয় হোস্টেল সুপার জনাব হায়াত আলী স্যার ও রহমত আরা লস্কর ম্যাডামের তত্ত্বাবধানে এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়।

মেলায় অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) স্যারের উপস্থিতি ছাত্র-ছাত্রীদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে। তিনি প্রিয় শিক্ষার্থীদের নিয়ে মেলা-প্রাঙ্গনে ঘোরেন। সবশেষে অধ্যক্ষ স্যারের পক্ষ থেকে সকলের জন্য ছিল আইসক্রিম।

CONTACT US