MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
বাংলা নববর্ষ, ১৪৩২
বাংলা নববর্ষ, ১৪৩২

"জীর্ণতা মুছে দিয়ে নববর্ষের আগমন,

আসছে বছর, ১৪৩২

চলো করি উদযাপন। "

মানিকগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বকুল তলার মুক্তমঞ্চে আজ উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ, ১৪৩২। নতুন দিনের শুভ

বার্তাকে স্বাগত জানাতে প্রথম আয়োজনে ছিলো বর্ণাঢ্য র‍্যালি। বর্ণিল সাজসজ্জার পাশাপাশি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রধান আকর্ষণ ছিলো সাংস্কৃতিক আয়োজন। একক ও দলীয় নৃত্য, কোরাস গান, কবিতা আবৃত্তি এবং মনোমুগ্ধকর ফ্যাশন শো

বর্ষবরণ অনুষ্ঠানকে উৎসবমুখর করে তুলেছিলো। নববর্ষ বরণের বাঙালির চিরাচরিত যে ঐতিহ্য তা হচ্ছে বাতাসা ও মুড়ি-মুড়কি।উপস্থিত দর্শকদের মাঝে বাতাসা ও মুড়ি-মুড়কির বিতরণ এক অত্যন্ত নান্দনিক পরিবেশের সৃষ্টি করেছিলো। অনুষ্ঠান শেষে ছিলো পান্তা এবং বিভিন্ন রকমের মুখরোচক ভর্তা, ভাজি,আমডাল সহ চমৎকার একটি ভোজনের আয়োজন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো.জহিরুল ইসলাম (অব.) উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন।

CONTACT US