"বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। "
শীতের আমেজ শেষ হতে না হতেই বাংলার প্রকৃতিতে নতুন এক আগমনী বার্তা বয়ে আনে ঋতুরাজ বসন্ত।
বাঙালির শতবর্ষী এই উৎসবে আঁধার-কে পেছনে ফেলে ফাল্গুনী হাওয়ার সজীবতায় মাততে বর্ণিল সাজে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি,২০২৪) মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এ অনুষ্ঠিত হলো বসন্ত বরণ ১৪৩০ "ফাগুন সমীরণ"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরোজা খানম, সভাপতি, পরিচালনা পর্ষদ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও চেয়ারম্যান, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর।
এ উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে নৃত্যানুষ্ঠান,সংগীত ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে আজকের এই বসন্ত উৎসবের সমাপ্তি হয়। উল্লেখ্য : আজকের সম্পূর্ণ অনুষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়েছে।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd