MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
নাট্য প্রতিযোগিতা
নাট্য প্রতিযোগিতা

প্রিয় সুহৃদ,

আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হলো এক অবিস্মরণীয় নাট্য প্রতিযোগিতা। ড্রামা ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজনটি হয়। তাদের পারফরমেন্স আমাদের প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা নাটক উপস্থাপন করে। নাটকগুলোর স্ক্রিপ্ট তারা নিজেরাই তৈরি করেছে। নিজেরাই চরিত্র বিভাজন করেছে। নিজেদের নির্দেশনায় নিজেরাই অভিনয় করেছে। তাদের পোশাক নির্বাচনও করেছে নিজেরাই।

নাটক দেখে বিচারকমণ্ডলী মনে করেন, এমন নাট্য আয়োজন সাধারণত বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও থিয়েটার গ্রুপগুলো করে থাকে। স্কুল পর্যায়ে এমন নাট্যায়োজন হয় না বা ইচ্ছা থাকলেও দক্ষ লোকবল, পর্যাপ্ত ব্যবস্থাপনা ও নানাবিধ প্রতিকুলতার কারণে আয়োজন করা সম্ভব হয় না। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এই সকল প্রতিকুলতাকে সিদ্ধ হস্তে জয় করতে পেরেছে। এটাও সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব আফরোজা খানম রিতা ম্যাডামের ঐকান্তিক সদিচ্ছা ও অধ্যক্ষ স্যারের জোর প্রচেষ্টায়।

আজকের এই নাট্য প্রতিযোগিতায় উপস্থিত থেকে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) স্যার প্রতিটি নাটক উপভোগ করেছেন। সমাপ্তিসূচক বক্তৃতায় তিনি নাটকের ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন এবং আজকের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে তিনি গ্রুপ ভিত্তিক প্রথম ও দ্বিতীয় স্থান এবং শ্রেষ্ঠ অভিনেতাদের হাতে পুরস্কার তুলে দেন, নাটকে অংশগ্রহণকারী সকলের জন্য একদিনের আউটিং ও লাঞ্চের ঘোষণা দেন। অংশগ্রহণকারী একটি দলের নাটককে আগামী বিজয় দিবসের মূল অনুষ্ঠানের সূচীতে সংযুক্ত করার নির্দেশনা দেন। এটা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে পরিগণিত হয়েছে বলে দর্শক শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী মনে করেন।

CONTACT US