“এসো হে নবীন, গাও মুক্তির জয়গান,
তোমরা নতুন, তোমরা নবীন;
এলে তোমরা, এলো শুভদিন।”
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান ‘প্রভাকর’।
জাঁকজমকপূর্ণ ও দৃষ্টিনন্দন এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন জনাব আফরোজা খানম, সভাপতি, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদ এবং চেয়ারম্যান, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
তবে ব্যস্ততার কারণে তিনি সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি অভিনন্দন ও শুভকামনা জানান এবং তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামসহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিনটির মূল আকর্ষণ ছিল শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হয় নৃত্য, সংগীত, হারানো দিনের গানের দৃশ্যায়ন, ব্যতিক্রমধর্মী ফ্যাশন শো—যেখানে প্রাকৃতিক উপাদান, পাতার বাহার দিয়ে তৈরি ড্রেস উপস্থাপন করা হয়—এবং হিপ-হপ নৃত্য প্রদর্শনী।
অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি বলেন—
“শিক্ষকবৃন্দের দিকনির্দেশনায় যেমন তোমরা আজকের এই সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছ, তেমনি ভবিষ্যতেও শিক্ষকদের নির্দেশনা মেনে ভালো ফলাফল অর্জন করবে এবং গড়ে তুলবে একটি সুন্দর জীবন।”
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd