MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
টাইফয়েড টীকাদান কার্যক্রম-২০২৫
টাইফয়েড টীকাদান কার্যক্রম-২০২৫

"টাইফয়েড টীকাদান কার্যক্রম - ২০২৫"

 

২৭ অক্টোবর ২০২৫, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সফলভাবে সম্পন্ন হয়েছে টাইফয়েড টীকাদান কর্মসূচি।

সরকারি নির্দেশনা অনুযায়ী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে শুরু হওয়া টাইফয়েড জ্বর প্রতিরোধ মাসব্যাপী ক্যাম্পেইন-২০২৫ এর ধারাবাহিকতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সের কম শিক্ষার্থীদের টীকাদান কর্মসূচিটি স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন সম্মানিত সভাপতি জনাব আফরোজা খানম, চেয়ারম্যান, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

এবং উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সম্মানিত সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

 

টীকাদান কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।

CONTACT US