শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করে গণিতের প্রতি আগ্রহী করে তুলতে " গণিতের প্রকাশ, প্রতিভার বিকাশ " প্রতিপাদ্যকে ধারণ করে ১১ই নভেম্বর , ২০২২ অনুষ্ঠিত হলো মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে "১ম গণিত অলিম্পিয়াড -২০২২"। অনুষ্ঠানের শুরুতে শান্তির দূত পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এ বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লাজমা বিজ্ঞানী অধ্যাপক ড. এ এ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আফরোজা খানম এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ লে. কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, মেডেল, প্রাইজ-মানি, বই, টি-শার্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এ গণিত উৎসবে অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
http://www.youtube.com/watch?v=RDVsmD-0omE
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd