MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
অভিভাবক সভা
অভিভাবক সভা

➡️ আজ অনুষ্ঠিত হলো মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা। এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন সকল শ্রেণির সচেতন অভিভাবকগণ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা, এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক উন্নতি ও করণীয় বিষয়াবলি উপস্থাপিত হয়। বিশেষত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনা এবং নতুন কারিকুলামের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কারিকুলাম নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে অপপ্রচার চালানো হচ্ছে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলা হয় এবং মাউশি প্রদত্ত সচেতনতামূলক প্রচারণাপত্র অভিভাবকদের মাঝে বিতরণ করা হয়।

➡️ শ্রেণি-শিক্ষকের সমন্বয়ে সকল বিষয়-শিক্ষক ও সম্মানিত অভিভাবকদের সাথে শিক্ষা ও সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন অত্র প্রতিষ্ঠানের সুদক্ষ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।

CONTACT US