MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'ক্লাস-পার্টি-২০২৫'
'ক্লাস-পার্টি-২০২৫'

“হাসির রঙে ভরা আজ দিন,

বন্ধুত্বে জমুক উৎসবের বীণ।”

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আজ উৎসবমুখর পরিবেশে পালিত হলো 'ক্লাস-পার্টি-২০২৫'। প্লে থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ রঙিন সাজে সাজিয়ে শেষ ক্লাসকে আনন্দমুখর করে তোলে। শিক্ষকরা প্রতিটি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে গল্প, গানে সময় কাটান।

এ বছরও শিক্ষার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর। তাঁরা ক্লাস টিচারদের সাথে নিয়ে সব ক্লাসে যান, কেক কাটেন এবং শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানান। এসময় নার্সারি ও কেজি ক্লাসের শিক্ষার্থীরা বিশেষ নৃত্য ও নাটক প্রদর্শন করে। অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকগণ ছাত্রছাত্রীদের সাজসজ্জায় সৃজনশীলতা, সৌন্দর্যবোধ ও দায়িত্বশীলতার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

সমাপ্তিতে শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে খাবার পরিবেশন করা হয় এবং শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে গাছের ছায়ায় বসে একসাথে খাদ্য গ্রহণ করে।

CONTACT US