MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'এইচএসসি পরীক্ষা-২০২৫' ব্যাচের বিদায় ও দোয়ার অনুষ্ঠান
'এইচএসসি পরীক্ষা-২০২৫' ব্যাচের বিদায় ও দোয়ার অনুষ্ঠান

'স্মৃতির রেখা যায় নি মুছে বিদায় বেলার ক্ষণে

আবার দেখা হবে সখা, নতুন আয়োজনে।'

আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো 'এইচএসসি পরীক্ষা-২০২৫' ব্যাচের বিদায় ও দোয়ার অনুষ্ঠান। এই আয়োজনে অন্যান্য শিক্ষকমণ্ডলীসহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জনাব সুধীর কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক, গণিত ও জনাব গোলাম নূর, সহকারী অধ্যাপক, ইংরেজি। প্রবেশপত্র বিতরণ শেষে সার্বিক কল্যাণমূলক বক্তব্য প্রদান করে ছাত্রছাত্রীদের উজ্জীবিত করে তোলেন অধ্যক্ষ মহোদয়।

CONTACT US