আজ ১২ আগস্ট, ২০২৫, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক "স্কাউট অরিয়েন্টেশন ডে" এর আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম ( অব.)। তিনি শিক্ষার্থীদের স্কাউট এর আদর্শে উজ্জীবিত হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করতে উৎসাহিত করেন। স্কাউটিং এর মাধ্যমে অত্র প্রতিষ্ঠান শিক্ষামূলক কর্মসূচিতে সগৌরবে আরও একধাপ এগিয়ে যাবেন বলে তিনি আশা রাখেন।
প্রতিটি শিক্ষার্থী শুধু ভালো ছাত্র নয়, একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠুক, এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd