MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
মহান বিজয় দিবস-২০২৫
মহান বিজয় দিবস-২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

সকাল সোয়া সাতটায় মানিকগঞ্জ শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক লাল সবুজ পোশাকে সুসজ্জিত হয়ে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মুন্নু সিটি প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জনাব আফরোজা খানম, সভাপতি, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদ এবং চেয়ারম্যান, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

সকাল দশটায় বকুলতলা মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ দলীয় সংগীত, গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটক পরিবেশন করেন। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।

CONTACT US