MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
মরহুম হারুনার রশিদ খান মুন্নু স্যারের ৮ম প্রয়াণ দিবস
মরহুম হারুনার রশিদ খান মুন্নু স্যারের ৮ম প্রয়াণ দিবস

আজ ১ আগস্ট, ২০২৫ শুক্রবার। দেশবরেণ্য, সমাজসেবক,বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি, শিক্ষাবিদ, সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জের মুন্নু সিটির স্বপ্নদ্রষ্টা মরহুম হারুনার রশিদ খান মুন্নু স্যারের ৮ম প্রয়াণ দিবস। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। দিবসের প্রথম কার্যক্রম শুরু হয় শ্রদ্ধেয় মুন্নু স্যারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে।

পরবর্তী আয়োজনে ছিলো কোরআন থেকে তেলাওয়াত। মুন্নু স্যারের বর্ণাঢ্য জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা। এছাড়াও, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো.জহিরুল ইসলাম (অব.) স্যারের সুন্দর, প্রাঞ্জল এবং অর্থবহ বক্তব্য উপস্থিত সকল শিক্ষার্থীদের অনুপ্রেরিত করে তুলেছিলো।

আয়োজনের শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী

কর্মকর্তা-কর্মচারীসহ সকলে মরহুম হারুনার রশিদ খান মুন্নু স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

CONTACT US