"বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। "
শীতের আমেজ শেষ হতে না হতেই বাংলার প্রকৃতিতে নতুন এক আগমনী বার্তা বয়ে আনে ঋতুরাজ বসন্ত।
বাঙালির শতবর্ষী এই উৎসবে আঁধার কে পেছনে ফেলে ফাল্গুনী হাওয়ার সজীবতায় মাততে আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এ অনুষ্ঠিত হলো" বসন্ত উৎসব- ১৪২৯"
আজকের এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ পত্নী রহমত আরা লস্কর।
এ উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে নৃত্যানুষ্ঠান,সংগীত ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকৃন্দের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে আজকের এই বসন্ত উৎসবের সমাপ্তি হয়।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd