'স্মৃতির রেখা যায় নি মুছে বিদায় বেলার ক্ষণে
আবার দেখা হবে সখা, নতুন আয়োজনে।'
আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা ২০২৬ ব্যাচের ফেয়ারওয়েল ও প্রবেশপত্র বিতরণ করা হলো। এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জবাব গোলাম নূর, সহকারী অধ্যাপক, ইংরেজি। সার্বিক কল্যাণমূলক বক্তব্য প্রদান করে ছাত্রছাত্রীদের উজ্জীবিত করে তোলেন অধ্যক্ষ মহোদয়। তিনি বলেন 'পড়াশোনার পাশাপাশি বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।'
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়াপ্রার্থী।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd