'কী আনন্দ! কী আনন্দ! কী আনন্দ বহে মনে
নব পল্লব, নব পাপড়ি, নব নব সংগীত
শুনি শ্রবণে ক্ষণে ক্ষণে।'
আজ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে একাদশ শ্রেণির অরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজেও আয়োজিত হয় কাঙ্ক্ষিত সেই আয়োজন। গান-কবিতা-কথায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এই অনুষ্ঠান।
সকাল থেকে নবীনদের পদচারণায় যেন আনন্দধারা বয়ে যাচ্ছিল গোটা ক্যাম্পাসে। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়। নবাগত শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন জনাব গোলাম নূর, কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক, ইংরেজি। এরপর দ্বাদশের শিক্ষার্থীরা তাদের অনুজদের পুষ্পে-গানে-ছন্দে বরণ করে নেয়। তখন নব-আনন্দে উদ্ভাসিত হয় হলরুম।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষকের সাথে উপিস্থিত ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম।
নবীনদের এই প্রাণচাঞ্চল্য দেখে অধ্যক্ষ মহোদয় অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তিনি সমাপ্তি সূচক বক্তব্য দিতে গিয়ে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম হারুণার রশিদ খান মুন্নু স্যারকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। সাথে সাথে ধন্যবাদ জানান জনাব আফরোজা খানম রিতা মতাডামকে, যিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং উত্তম পরামর্শক। আগামী দুই বছরের কর্মপরিকল্পনা ও নির্দেশনা দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাথে হয় ফটোসেশন। হাল্কা নাস্তা বিতরণের পর ক্যাম্পাস পরিদর্শনের মাধ্যমে সকল আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd