MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
অভ্যন্তরীণ ভাষা শিক্ষা কর্মশালা-প্রথম দিবস
অভ্যন্তরীণ ভাষা শিক্ষা কর্মশালা-প্রথম দিবস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) স্যারের উদ্যোগে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছে ৩ দিনের 'অভ্যন্তরীণ ভাষা শিক্ষা কর্মশালা'। এবারের কর্মশালায় অগ্রাধিকার দেওয়া হয়েছে বাংলা ও ইংরেজিকে। ক্রমে এই প্রশিক্ষণ ভিন্নমাত্রা পাবে।

আজ প্রথম দিবস। প্রথম দিবসের বিষয় ছিল 'বাংলা শব্দের শুদ্ধ বানান ও উচ্চারণ (প্রথম ভাগ)'। কর্মশালাটি পরিচালনা করেন রফিক সানি, প্রভাষক, বাংলা বিভাগ। শিক্ষকগণ আনন্দচিত্তে এটি উপভোগ করেছেন।

অধ্যক্ষ স্যার সকল সহকর্মীর সাথে সশরীরে উপস্থিত থেকে পুরো প্রশিক্ষণটি তত্ত্বাবধান করছেন। প্রথম দিবসের সমাপ্তিসূচক বক্তব্যে তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি মনে করেন, মানুষকে মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। সুপরিকল্পিত প্রশিক্ষণই একজন কর্মীকে যোগ্য, দক্ষ ও অগ্রগামী করে তোলে।

CONTACT US