MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
অভিভাবক সভা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী
অভিভাবক সভা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী

আজ মানিকগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত হয়েছে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে এ প্রতিষ্ঠানে বরাবরের মতোই আজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ প্রচেষ্টা মূলত ছিলো শিক্ষার্থীদের শিক্ষার সঠিক মানোন্নয়ন,উৎসাহ প্রদান এবং সামনে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার এক অন্যতম সোপান। এ অনুষ্ঠানে সম্মানিত অভিভাবকবৃন্দ নিজেদের মতামত ব্যক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা, শৃঙ্খলার মান এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছেন।

প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) এর পরিকল্পনায় গত বছর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শীর্ষ মেধাবীদের অর্থাৎ ১ম,২য়,৩য় স্থান অধিকারী প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৯৩ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি আগামী দিনগুলোতে ওরা কিভাবে আরো এগিয়ে যেতে পারে, নিজের মেধার বিকাশ ঘটাতে পারে সেই অনুপ্রেরণা প্রদান করে মূল্যবান বক্তব্য রাখেন।

CONTACT US